গাজীপুর , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

খোলা মাঠে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ Time View

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়েছেন প্রায় ৩ হাজার শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা, যা উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি করে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া পরীক্ষাটি এক ঘণ্টা ধরে চলে এবং বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকরা মাঠের বাইরে অবস্থান করেন। পরীক্ষার দায়িত্বে ছিলেন বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক শিক্ষক।

আয়োজক কমিটির সদস্যরা জানান, গাজীপুর জেলা ও উপজেলার ৯৬টি স্কুল থেকে নির্বাচিত ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নেন। পরীক্ষার শেষে বিজয়ী ১০ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ, কেস্ট ও সনদ প্রদান করা হবে।

বিজ্ঞান অলিম্পিয়াডের আহ্বায়ক সরোয়ার হোসেন আকুল বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য এই এলাকার বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়া এবং ধীরে ধীরে দেশের ও আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য তাদের প্রস্তুত করা। আমাদের পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব শিক্ষাকে অগ্রসর করার জন্য নিয়মিত কাজ করে থাকে।”

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস.এম. খালিদ হোসেন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের অধ্যাপক শাহজাহান আলী, কালিয়াকৈর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খোলা মাঠে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬