গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

খোলা মাঠে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৮ Time View

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজিত গাজীপুর বিজ্ঞান অলিম্পিয়াড-এ প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা, যা পুরো পরিবেশকে উচ্ছ্বাসময় ও শিক্ষামূলক করেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া পরীক্ষাটি এক ঘণ্টা ধরে চলে এবং বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকরা মাঠের বাইরে অবস্থান করেন। পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক শিক্ষক দায়িত্বে ছিলেন।

আয়োজক কমিটির সদস্যরা জানান, গাজীপুর জেলার ৯৬টি স্কুল থেকে নির্বাচিত ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর কালিয়াকৈর শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। পরীক্ষার শেষে সেরা ১০ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ, কেস্ট এবং সনদ প্রদান করা হবে।

বিজ্ঞান অলিম্পিয়াডের আহ্বায়ক সরোয়ার হোসেন আকুল বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ধীরে ধীরে তাদের দেশের ও আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করা। পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব নিয়মিত শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।“

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস.এম. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজের অধ্যাপক শাহজাহান আলী এবং কালিয়াকৈর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম প্রমুখ।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়ানো এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানটি স্থানীয় সমাজে শিক্ষা ও উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

খোলা মাঠে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬