গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী আবৃত্তি প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১৭ Time View

দেশে শিশু ও নারী ধর্ষণ এবং নিপীড়নের ঘটনার প্রতিবাদে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তির দাবিতে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন দেশের সম্মিলিত আবৃত্তিশিল্পীরা।

“চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায়” স্লোগানে ৩ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদী আবৃত্তি আয়োজন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

আয়োজনে বক্তারা বলেন, দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা গভীর উদ্বেগজনক। দীর্ঘ সময় পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি। তারা প্রশ্ন তোলেন—“কোথায় সেই সুদিন, যেখানে নারী নির্ভয়ে ঘরে-বাইরে চলাফেরা করতে পারবে?”

এসময় ধর্ষণের সঙ্গে জড়িত সকলের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একইসঙ্গে সারাদেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন। সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাবিদরা। আয়োজনের সমন্বয়ে ছিলেন আবৃত্তিশিল্পীরা আঞ্জুমান লায়লা নওশিন, অনন্যা মাহমুদ ও তাসনুভা মোহনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণবিরোধী আবৃত্তি প্রতিবাদ

Update Time : ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬