
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে তাড়াইল উপজেলাতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও পেশাদার আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
পুলিশ সুপার আরও বলেন,
“একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় ও সচেতনতা অপরিহার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ছাড়াও ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Reporter Name 


















