গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

কালীগঞ্জ-এ মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ Time View

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):

গাজীপুর-এর কালীগঞ্জে থানা পুলিশের রাত্রিকালীন কিলো-৫ টিম ও যৌথবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় Seven Rings Cement কোম্পানির ৬নং গেইট সংলগ্ন গুদারাঘাট রোডের পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দেওপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে আল-আমিন (৩১), আনোয়ার হোসেনের ছেলে আবিদ হাসান (৩১) এবং আব্দুল বাতেনের ছেলে সিয়াম আহমেদ (২১) কে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায় ১৭(২)২৬ নম্বর মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

কালীগঞ্জ-এ মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬