গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৩৭ Time View

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ছাত্রদল নেতা আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের বাসিন্দা এবং মরহুম জিন্নত আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোশাররফ হোসেনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ ও আত্মীয়স্বজনরা তার বাড়িতে ভিড় করেন। দুপুরের পর বাদ আছর ভাদার্ত্তী দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে পারিবারিক সামাজিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত অনেকেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. আসাদ উল্লাহ আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান এবং কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান।

এছাড়া কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা আহবায়ক মো. পনির খন্দকার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেনসহ আরও অনেক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, কাপাসিয়া ছাত্রদলের আহবায়ক শিশির মনির, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান শান্ত এবং সাধারণ সম্পাদক হিমেল খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মোশাররফ হোসেন ছিলেন একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি এলাকার মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন ভালো মানুষকে হারালো। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, মোশাররফ হোসেন সবসময় মানুষের পাশে দাঁড়াতেন এবং সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। তার মৃত্যুতে এলাকায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

এদিকে মোশাররফ হোসেনের ইন্তেকাল সংবাদে কালীগঞ্জসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

Update Time : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬