গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী সমাবেশে ৫ নম্বর ওয়ার্ডের মিছিলসহ যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ Time View

আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী সমাবেশে ৫ নম্বর ওয়ার্ডের মিছিলসহ যোগদান

মোঃ আসিফ, বিশেষ প্রতিনিধি

গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভূঞাপুর–গোপালপুর (২) আসনের বিএনপি প্রার্থী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী সমাবেশে মিছিলসহ যোগদান করেছে গোবিন্দাসী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সানাউল হক চঞ্চলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বিএনপির হারানো গৌরব পুনরুদ্ধারে মাঠে সক্রিয় হয়ে উঠছেন ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টুর সমর্থকরা। ভূঞাপুর উপজেলার ৪ নম্বর গোবিন্দাসী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী পাড়া-মহল্লায় প্রচারণা চালান।
এ সময় তারা ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দেন। বিশেষ করে ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন নেতা-কর্মীরা।
প্রচারণাকালে নেতারা জানান, এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদ্যমান বৈষম্য দূর করা হবে। তারা বলেন, “দীর্ঘ দুই দশক ধরে এই আসনে ধানের শীষের কোনো প্রতিনিধি নেই। এলাকার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবার ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।”
এদিকে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গোবিন্দাসী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন এবং সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান। দীর্ঘদিন পর বিএনপি প্রার্থীর পক্ষে এমন জোরালো প্রচারণায় এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু তাঁর নির্বাচনী বক্তব্যে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে ভূঞাপুর–গোপালপুর (২) আসনকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী সমাবেশে ৫ নম্বর ওয়ার্ডের মিছিলসহ যোগদান

Update Time : ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬