গাজীপুর , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাখাওয়াত হোসেন তীব্র তাপপ্রবাহে কালিয়াকৈরের পর্যটন কেন্দ্র ও পুলে উপচে ভিড় চিল টুরিজমের অব্যবস্থাপনায় টুরিস্টদের ভোগান্তি, সেবা নিয়ে তীব্র প্রশ্ন জিরো টলারেন্স নীতিতে হাকিমপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার কালিয়াকৈর মেলায় অবৈধ জুয়া, লটারি বাণিজ্যে বাড়ছে সামাজিক অবক্ষয় বাঁশখালীর মনীষী হযরত বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস শিবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাই ভাই প্লাস্টিক ফার্ম পুড়ে ছাই জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয় গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা মীরসরাইয়ে মুরসি সম্পত্তি বিরোধে আদালতে মামলা দায়ের লুডু খেলাকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, আহত অন্তত ১০ জন
ভোটের হাওয়া
নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল

সালথা ঘোড়া দৌড়: এক যুগ পর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মেলা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৩৭ Time View

ফরিদপুরের সালথা উপজেলায় নিশীতলা মেলা উপলক্ষে এক যুগ পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া নিশীতলা সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় মোট ৮টি ঘোড়া অংশ নেয়। এতে “স্বপ্নের রানী”, “কালাই”, “দলগ্রাম”সহ অন্যান্য ঘোড়ার দৌড় হয়। দর্শকরা মাঠের দুই পাশে জমায়েত হয়ে ঘোড়া দৌড়ের উত্তেজনা উপভোগ করেন। দীর্ঘ সময় পর এমন আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

প্রতিযোগিতায় যুবদল নেতা জসিম মোল্যার ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান পান বল্লভদী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি নুরুল ইসলাম মাতুব্বরের ঘোড়া। দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ুন খান, জয়নাল মোল্যা, মান্দার মোল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হলে নতুন প্রজন্মও এই সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে।

সালথার এই ঐতিহ্যবাহী মেলা ও ঘোড়া দৌড় নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে। প্রতিযোগিতার এই চিত্র দর্শকদের মনে আনন্দ ও উত্তেজনা সৃষ্টি করেছে এবং গ্রামীণ ঐতিহ্যের সংরক্ষণে একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুর প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাখাওয়াত হোসেন

সালথা ঘোড়া দৌড়: এক যুগ পর অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মেলা

Update Time : ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬