গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক এনআইডি সংশোধনের নামে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

“দুয়োধ্বনি থেকে চ্যাম্পিয়ন: নাজমুলের দুই অভিজ্ঞতা”

  • Reporter Name
  • Update Time : ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১০৭ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাজমুল হোসেনের অভিজ্ঞতা বদলেছে নাটকীয়ভাবে মাত্র এক বছরের ব্যবধানে। গত আসরেও শিরোপা জিতেছিলেন তিনি, তবে সেই অর্জন ছিল অনেকটাই বিবর্ণ। ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে সুযোগ পেয়েছিলেন মাত্র পাঁচ ম্যাচে। একাদশে জায়গা পেতে উইকেটকিপারের ভূমিকাও নিতে হয়েছিল তাঁকে। পুরো টুর্নামেন্টজুড়ে মাঠের বদলে গ্যালারি থেকেই শুনতে হয়েছিল দুয়োধ্বনি।

এক বছর পর দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে এবার বিপিএলের শিরোপা জিতেছেন নাজমুল। ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। ১৩ ম্যাচে ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৩৫৫ রান, যেখানে রয়েছে একটি শতকও।

অধিনায়ক হিসেবে প্রথমবার বিপিএলের শিরোপা জয়ের পর নাজমুল জানান, দুটি মৌসুমে তাঁর অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন,
“গত বছরও ভালো লেগেছে; কিন্তু অবদান রাখতে পারলে অনুভূতিটা আরও আলাদা হয়। খেলোয়াড় ও অধিনায়ক—দুই ভূমিকাতেই এ বছর আমি সেটা করতে পেরেছি। প্রথমবার অধিনায়ক হিসেবে বিপিএল জেতাটা সত্যিই অনেক স্পেশাল।”

রাজশাহীর জন্য এই শিরোপা বিশেষ গুরুত্ব বহন করছে আরেকটি কারণে। এটি রাজশাহী নামের ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় বিপিএল শিরোপা—এর আগে ২০২০ সালে রাজশাহী রয়্যালস নামে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বিপিএলে প্রায় এক দশক ধরে খেলা নাজমুলের জন্যও এটি ছিল আবেগের জয়। কারণ, রাজশাহী তাঁর নিজ শহর হলেও এর আগে কখনোই রাজশাহী নামের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১

“দুয়োধ্বনি থেকে চ্যাম্পিয়ন: নাজমুলের দুই অভিজ্ঞতা”

Update Time : ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬