গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নন-এমপিও শিক্ষকদের এমপিও দাবি, ৩২ বছর বিনা বেতনে অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫০ Time View

এম এ মান্নান স্টাফ রিপোর্টার নিয়ামতপুর (নওগাঁ)

দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়েও দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হচ্ছেন হাজার হাজার নন-এমপিও শিক্ষক। বছরের পর বছর বিনা বেতন কিংবা অল্প সম্মানীতে পাঠদান করেও তারা পাচ্ছেন না ন্যায্য স্বীকৃতি। ফলে আবারও জোরালো হয়েছে এমপিওভুক্তির দাবি।

নওগাঁর নিয়ামতপুর থেকে স্টাফ রিপোর্টার এম এ মান্নান জানান, দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। অনেক শিক্ষক ২০ থেকে ৩০ বছরের বেশি সময় ধরে কোনো সরকারি বেতন ছাড়াই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে পরিবার চালানো কঠিন হয়ে পড়লেও তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে পাবনার এক শিক্ষক মৃত্যুবরণ করেন। এর আগেও আন্দোলন, অনশন ও অসুস্থতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে। তারপরও তারা শিক্ষা কার্যক্রম বন্ধ করেননি।

একজন শিক্ষিকা আবেগঘন কণ্ঠে বলেন,

“বিনা বেতনে চাকরি করছি ৩২ বছর। জাতির কারিগর হয়েও না খেয়ে শিক্ষা দিতে হচ্ছে।”

শিক্ষকদের অভিযোগ, সরকার বহুবার আশ্বাস দিলেও বাস্তবে নতুন করে এমপিওভুক্তির কার্যকর উদ্যোগ খুব কম দেখা যায়। নানা শর্ত ও জটিল প্রক্রিয়ার কারণে অনেক প্রতিষ্ঠান এখনও তালিকার বাইরে রয়ে গেছে। অথচ শিক্ষার মান ধরে রাখা, পরীক্ষার ফল ভালো করা এবং শিক্ষার্থী ধরে রাখার দায়িত্ব তাদেরই পালন করতে হচ্ছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। একজন শিক্ষক যখন নিজের সংসার চালাতে হিমশিম খান, তখন তার পক্ষে শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, দেশের উন্নয়ন এবং শিক্ষার মান উন্নত করতে হলে দ্রুত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে হবে। এতে শিক্ষকরা আর্থিক নিরাপত্তা পাবেন এবং শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী হবে।

সচেতন মহল বলছে, শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। কারণ শিক্ষকদের বাঁচাতে পারলেই টিকে থাকবে দেশের শিক্ষা ব্যবস্থা এবং গড়ে উঠবে একটি উন্নত জাতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

নন-এমপিও শিক্ষকদের এমপিও দাবি, ৩২ বছর বিনা বেতনে অভিযোগ

Update Time : ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬