গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

শ্রীপুরে পৌরসভার গাড়ির চাপায় কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২০ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে শ্রীপুর পৌরসভার ময়লার গাড়ির নিচে চাপা পড়ে জসিম আহম্মেদ (৪৪) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান) মোড় সংলগ্ন কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত জসিম আহম্মেদ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া বাসায় থেকে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, শ্রীপুর পৌরসভার একটি ময়লার গাড়ি কারখানা থেকে ময়লা সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশ করছিল। এ সময় কারখানার ১ নম্বর গেটের উত্তর পাশে দায়িত্ব পালনরত নিরাপত্তা প্রহরীকে গাড়িটি ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে যান। পরবর্তীতে গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ জানান, বিকাল পাঁচটা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

শ্রীপুরে পৌরসভার গাড়ির চাপায় কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু

Update Time : ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬