গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি

  • Reporter Name
  • Update Time : ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৮১ Time View

বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

সাভারে শ্রমিক ছাঁটাই এবং শ্রমিক নির্যাতন বন্ধ, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে সাভারের রানা প্লাজার সামনে শ্রমজীবী ঐক্য পরিষদ এবং বিভিন্ন কারখানার ভুক্তভোগী শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও ক্ষতিগ্রস্ত শ্রমিকরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমজীবী ঐক্য পরিষদ ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক কবির হোসেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ প্রগতিশীল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন্নাহার এবং সহ-সাধারণ সম্পাদক মো. আবু কালামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, চলতি জাতীয় বাজেটে পোশাক খাতের সংকট নিরসনে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এর ফলে শ্রমিকদের মধ্যে হতাশা বাড়ছে। তারা বাজেট পুনর্বিবেচনার পাশাপাশি বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, লে-অফ বাতিল এবং ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে এবং শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। তিনি আল মুসলিম গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের দ্রুত পুনর্বহাল, ম্যাক্সন্স স্পিনিং মিলসসহ বন্ধ কারখানা পুনরায় চালু এবং শ্রমিকদের সকল বকেয়া পরিশোধের দাবি জানান।

এছাড়া তিনি বলেন, শিল্পাঞ্চলগুলোতে চলমান শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিও জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে সতর্ক করেন।

সমাবেশে শ্রমিক নেতারা আরও বলেন, শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি

Update Time : ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬