গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা

  • Reporter Name
  • Update Time : ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫১ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনী ও হরতকীতলা আমতলা এলাকায় টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক কালিয়াকৈর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরের ভারী বৃষ্টির পর এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি এবং অসংখ্য বসতবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দা, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং কারখানার কর্মীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, হরতকীতলা আমতলা এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন সংযোগ সড়কে হাঁটুসমান পানি জমে রয়েছে। অনেক বাড়ির আঙিনা ও ঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে মারাত্মক ভোগান্তি।

স্থানীয় বাসিন্দা রাশেদা বেগম জানান, সকালে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিলেও বৃষ্টির পানিতে ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষায় ব্যস্ত হয়ে পড়তে হয় তাকে। তিনি বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এলাকাবাসীকে।

অন্য এক বাসিন্দা রাসেল অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই এলাকায় হরতকীতলা আমতলা জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন হয় না। ফলে সড়কগুলো ডুবে যায় এবং মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

গৃহবধূ আফরিন আক্তার বলেন, বাড়ির উঠান থেকে চারপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে নিরাপদে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। তিনি দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।

স্থানীয়দের মতে, বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। তারা মনে করেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, জলাবদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্যও পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা

Update Time : ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬