গাজীপুর , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আতাহার রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ঈদে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা: রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি অনলাইন টিকিটিং উন্নয়ন, ট্রেনে আসছে ওয়াইফাই চট্টগ্রামে সেমাইয়ের জনপ্রিয়তা: ঈদের নাস্তায় ঐতিহ্য, স্বাদ ও দামের হালচাল চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে ঈদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডলসহ ২ চোরাকারবারী আটক গাইবান্ধায় বালু বিক্রির অভিযোগ, নেতার দাবি ‘মিথ্যা ও অপপ্রচার’ ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬৩ Time View

শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর

মো. সুলতান মাহমুদ গাজীপুর প্রতিনিধি

শীতের আমেজ আর গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সুবাসে উৎসবমুখর হয়ে উঠেছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার শিরিন আওলাদ মডেল স্কুল প্রাঙ্গণ। দিনব্যাপী পিঠা উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বেগম শামসুন্নাহারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

উৎসবে ভাপা পিঠা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দলগত কাজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের বাইরের বাস্তবভিত্তিক শিক্ষা এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পিঠা উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। অনেক অভিভাবকও সন্তানের তৈরি পিঠার স্বাদ নিতে অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন,

“এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।”

পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল

শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর

Update Time : ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬