গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার: পুলিশ অভিযান

  • Reporter Name
  • Update Time : ১২:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ Time View

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল, গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) এস এম শাকিল হাসান, এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. লিটন সরকার, এসআই মো. মেহেদী হাসানসহ অন্যান্য ফোর্স সদস্যরা।

অভিযানটি পরিচালিত হয় শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ খোঁড়াপাড়া গ্রামের আলম শেখের আমবাগানে। হালকা রঙের টিস্যু শপিং ব্যাগের ভেতরে নীল রঙের আরেকটি ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তলের বাটের দৈর্ঘ্য ৭ ইঞ্চি এবং পিস্তলের উপর ইংরেজিতে লেখা রয়েছে “Sunmica Industrial”। ব্যারেলের এক পাশে লেখা “MADE IN U.S.A” এবং অপর পাশে “7.65”। এছাড়া ৭.৬৫ মিমি ক্যালিবারের দুই রাউন্ড গুলি এবং পরিত্যক্ত অবস্থায় দুইটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে, পুলিশ নিশ্চিত করেছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার: পুলিশ অভিযান

Update Time : ১২:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬