গাজীপুর , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আতাহার রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা ঈদে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা: রাঙামাটি জেনারেল হাসপাতালে বিশেষ প্রস্তুতি অনলাইন টিকিটিং উন্নয়ন, ট্রেনে আসছে ওয়াইফাই চট্টগ্রামে সেমাইয়ের জনপ্রিয়তা: ঈদের নাস্তায় ঐতিহ্য, স্বাদ ও দামের হালচাল চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে ঈদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডলসহ ২ চোরাকারবারী আটক গাইবান্ধায় বালু বিক্রির অভিযোগ, নেতার দাবি ‘মিথ্যা ও অপপ্রচার’ ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

রূপগঞ্জে জামায়াত–১০ দল সমর্থিত প্রার্থীর নেতৃত্বে বিশাল গণমিছিল, এলাকায় ব্যাপক সাড়া

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৮ Time View

রূপগঞ্জে জামায়াত–১০ দল সমর্থিত প্রার্থীর নেতৃত্বে বিশাল গণমিছিল, এলাকায় ব্যাপক সাড়া

মোঃ আশরাফ আলী নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে গোলাকান্দাইল বেবি স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি গার্মেন্টস এলাকা পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। গণমিছিলে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এলাকায় ব্যাপক সাড়া ও আলোড়ন সৃষ্টি করে।

গণমিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা জামায়াত পশ্চিম শাখার সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভূঁঞা, উত্তর শাখার আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, দক্ষিণ শাখার সেক্রেটারি আনিসুর রহমানসহ জয়নাল আবেদীন, আমীর হোসেন, ওমর ফারুক, ইয়াছিন আলী, আমজাদ হোসেন, হাফেজ মহিউদ্দিন, জাহাঙ্গীর এবং উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা হচ্ছে।

তারা আরও বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণের রায়ই হবে পরিবর্তনের মূল চালিকাশক্তি। জনগণের সমর্থন নিয়ে দেশ ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ।

গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল

রূপগঞ্জে জামায়াত–১০ দল সমর্থিত প্রার্থীর নেতৃত্বে বিশাল গণমিছিল, এলাকায় ব্যাপক সাড়া

Update Time : ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬