গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

রাজপথে জামায়াতের নারী কর্মীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩ Time View

গুড়া প্রতিনিধি : এস এম জয়

৩ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপি নেতাকর্মীদের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানোর অভিযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বগুড়া। এসব ঘটনার প্রতিবাদ জানাতে বগুড়া শহরের রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের কয়েকশ নারী কর্মী।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ও আশপাশের প্রধান সড়কগুলোতে জামায়াতের নারী কর্মীরা একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারী নারী কর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নারী কর্মীরা জানান, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুৎসা রটানো হচ্ছে। যদিও বগুড়ায় এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে দেশের অন্যান্য স্থানে ঘটে যাওয়া এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন।

তারা আরও বলেন, বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের নির্বাচনী প্রচারণায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সেদিকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

মিছিলে অংশগ্রহণকারীদের ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল—

“নারী কর্মীদের ওপর হামলা ও কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল”।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতের নারী কর্মীদের ওপর যেভাবে হামলা ও নির্যাতন চালানো হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজনীতিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সারাদেশে চলমান এই অরাজকতা বন্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

রাজপথে জামায়াতের নারী কর্মীদের বিক্ষোভ

Update Time : ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬