গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

মুন্সিগঞ্জে ভোর সকালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ Time View

দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধ ও তমিজউদ্দিন মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে ও পিটিয়ে খাবার হোটেল ব্যবসায়ী আলমগীরকে (৪৭) হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে সকাল ১০টা থেকে বালাশুর-দোহার সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু পরিবারের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় তারা বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও বিভিন্ন সরঞ্জামে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনি। বর্তমানে সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে বালাশুরের কামারগাও এলাকায় স্থানীয় তাপস, রাসেল, কাউসার, তাজেলদের সাথে প্রতিপক্ষ আলমগীর, তুষারদের মারামারি হয়।

এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করলে জখম হন নিহত আলমগীর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন তিনি। এসময় রক্তাক্ত জখম হন আলমগীর পক্ষের আরও দুইজন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শঙ্কর কুমার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে আমাদের এখানে আনা হয়। এখানে এসেও মারামারিতে জড়ায় দুই গ্রুপ। পরে আমরা রোগীকে মিটফোর্ডে রেফার্ড করি। পথে তিনি মারা যান। তার মাথা ও শরীরে রক্তাক্ত জখম ছিলো।

ওসি জানান, নিহতের পরিবার ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও যৌথবাহিনি তাদের বুঝিয়ে বেলা ১১টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

মুন্সিগঞ্জে ভোর সকালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ

Update Time : ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬