গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৭ Time View

বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই

এনামুল হক রাশেদী, চট্টগ্রামে 

চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এঘটনা ঘটেছে। 

প্রবাসী জাকের হোসেন সুদূর আবুধাবিতে অবস্থান করছেন। ঘরে তার স্ত্রী ও বৃদ্ধ মা আর বাবা থাকেন। 

তিনি জানান, দুর্বৃত্তরা মই দিয়ে পাকা ভবনের সিঁড়ি ঘর দিয়ে ভেতরে প্রবেশ করেছে। এরপর তার ঘুমিয়ে থাকা বৃদ্ধ পিতা আবদুল হাশেম (৬০) ও মা সিরাজ খাতুনকে (৫৫) মারধর করে আহত করে। তবে তার স্ত্রীর রুমের দরজা ভেঙে ঢুকতে পারেনি দুর্বৃত্তরা।

বিষয়টি প্রবাসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পান প্রবাসী জাকের হোসেন। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত একটি ফুটেজে দেখা যায় তিনজন যুবক লোহার রড ও দা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে। তারা বিছানায় ঘুমিয়ে থাকা বৃদ্ধ আবদুল হাশেমকে তুলে লোহার রড ও দা দিয়ে আঘাত করে। অন্য রুমে থাকা বৃদ্ধা সিরাজ খাতুনকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। আহত সিরাজ খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই

Update Time : ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬