Update Time :
০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৩৭
Time View
ফুলপুর বওলা সুতিয়াপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযান
১০৬ বোতল মদসহ সিএনজি আটক
ফুলপুর উপজেলার বওলা সুতিয়াপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১০৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি আটক করা হলেও অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত সিএনজি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।