
নৌবাহিনীর যৌথ অভিযানে টেকনাফের হ্নীলায় ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় মোঃ রফিক ওরফে বরমাইয়া রফিক নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি আভিযানিক দল হ্নীলা আলিখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় সিএনজি যোগে ওই এলাকায় আসলে সন্দেহভাজন মোঃ রফিককে আটক করা হয়।
প্রাথমিকভাবে সিএনজিটি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, মাদকের চালানটি তার দুই সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় মাটির স্তুপের নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আটক রফিকের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নৌবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন

Reporter Name 


















