
দেলোয়ার হোসেন
জেলা ক্রাইম রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনার পরপরই ধনবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আহত ব্যক্তিদের পরিচয়— ১। মোঃ ঠান্ডু মিয়া (পিতা: মোঃ মফিজ উদ্দিন)
২। মোঃ ফরিদ (পিতা: মোঃ ঠান্ডু মিয়া)
৩। ফরিদা বেগম (স্বামী: মোঃ ঠান্ডু মিয়া)
৪। মোঃ হযরত (পিতা: আমির আলী)
৫। ঝর্না আক্তার (স্বামী: আমির হোসেন)
—সকলেই বাগুয়া গ্রাম, ধনবাড়ী, টাঙ্গাইলের বাসিন্দা।
অভিযোগ রয়েছে, জমির মালিক পক্ষের মোঃ ঠান্ডু মিয়া নিজ জমিতে ধান রোপণ করতে গেলে জোরপূর্বক দখলের চেষ্টাকারী মোঃ জহির মাস্টার (পিতা: হাবিবুর রহমান, গ্রাম: বাগুয়া) তার সহযোগীদের নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জমির মালিক পক্ষের পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Reporter Name 


















