গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৬ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন (CUMUN) ২০২৬। মঙ্গলবার (২৮ জানুয়ারি) উদ্বোধনের মধ্য দিয়ে চারদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। পাশাপাশি আফ্রিকা, আফগানিস্তান, নেপাল ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এবারের সম্মেলনে অংশগ্রহণ করছেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীরা ১০টি কমিটিতে বিভক্ত হয়ে জাতিসংঘের আদলে কূটনৈতিক আলোচনা ও বিতর্কে অংশ নেবেন। কমিটিগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ (ডাইসেক), মানবাধিকার কমিশন, পরিবেশ কর্মসূচি, ইউএন উইমেন, সাংহাই সহযোগিতা সংস্থা, ইউএন হ্যাবিট্যাট, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বাংলাদেশ নির্বাচন কমিশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আইন অনুষদের ডীন ড. মুহম্মদ জাফরুল্লাহ চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, এবারের প্রতিপাদ্য সময়োপযোগী এবং এই সম্মেলন শিক্ষার্থীদের আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা ও বিশ্লেষণে দক্ষ করে গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের নিজেকে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভাবার আহ্বান জানান।

লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উত্তম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নিজেদের গড়ে তোলার গুরুত্ব রয়েছে।

সম্মেলনের মহাসচিব আনিকা তাহসীন উদ্বোধনী বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলনের দশম এই আয়োজন কোনো একক ব্যক্তির উদ্যোগ নয়, বরং বহু মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও দীর্ঘদিনের অঙ্গীকারের ফল।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন শিক্ষার্থীদের কূটনৈতিক চিন্তা ও বৈশ্বিক সমস্যা বিশ্লেষণের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন

Update Time : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬