গাজীপুর , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

চট্টগ্রামের পতেঙ্গায় প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ শুরু

  • Reporter Name
  • Update Time : ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ Time View

এনামুল হক রাশেদী:

চট্টগ্রাম নগরীর প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে পতেঙ্গায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ভিআইপি সড়কে। প্রাথমিকভাবে ওয়েস্টার্ন পয়েন্ট থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় এটি হবে।

বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি জানান, নিরাপদ ও পরিবেশবান্ধব সাইকেল লেন নগরবাসী ও পর্যটকদের সুবিধার জন্য নির্মাণ করা হচ্ছে। রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, দুই পাশে ফুটপাত এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক করা হবে।

প্রকল্পের প্রাথমিক অংশের ট্র্যাক প্রস্থ হবে ১০–১৫ ফুট, পাশে বসার ব্যবস্থা ও ফুলের বাগান থাকবে। তিন থেকে চার মাসের মধ্যে প্রকল্প শেষ করার পরিকল্পনা রয়েছে।

মেয়র জানান, এটি চট্টগ্রামে আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন অধ্যায় সূচিত করবে, যানজট কমাবে, দূষণ হ্রাস করবে এবং পর্যটন ক্ষেত্রেও সম্ভাবনা বাড়াবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের

চট্টগ্রামের পতেঙ্গায় প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ শুরু

Update Time : ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬