গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬ এর উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম-এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, উন্নত বীজ, সার ও বিভিন্ন কৃষি উপকরণ প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের উদ্বুদ্ধ করতে ১০০ জন কৃষকের মাঝে আমগাছের চারা বিতরণ করা হয় এবং কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ২ জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করে তোলাই মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

বীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬ এর উদ্বোধন

Update Time : ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬