
মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সালথা সদর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।
তিনি জানান, বাজারে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম রাখায় তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি মামলা দায়ের করে মোট ৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মামুন সরকার আরও বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 


















