গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪ Time View

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নওগাঁ-১ এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তরুণদের নতুন নতুন ভাবনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আমরা স্বপ্নের নওগাঁ-১ গঠন করব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, সাপাহার উপজেলা সহ-সেক্রেটারি জাইদুল ইসলাম প্রকৌশলী মমিনুল হক। এছাড়া অন্যান্যের মধ্যেস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী আহমেদ আলী। আলোচনা সভা শেষে ‘স্বপ্নের নওগাঁ-১’ গড়ার লক্ষ্যে তরুণদের ভাবনার ওপর ভিত্তি করে আয়োজিত ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন তরুণকে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা

সাপাহারে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬