গাজীপুর , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

সাখাওয়াত খোকনের সোড়ল মন্দির পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ৪৬ মিনিট আগে
  • ১৫ Time View

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের সোড়ল শ্রী শ্রী দুর্গা মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার (২৪ শে মার্চ ২০২৬) রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সাখাওয়াত হোসেন খোকন।

কীর্তন পরিদর্শনকালে সাখাওয়াত হোসেন খোকন কীর্তনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও তিনি কীর্তন উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খোকন উল্লেখ করেন, “বিগত সংসদ নির্বাচনে সোড়ল গ্রামের লোকজন আমার নেতৃত্বে গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলনের ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছেন। এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমি আপনারা সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

এ সময় সোড়ল মন্দির কমিটির সভাপতি শ্রী সুকেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কীর্তন কমিটির নেতৃবৃন্দ সাখাওয়াত হোসেন খোকনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান এবং কীর্তন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এই কীর্তন পরিদর্শন অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব পুনরায় ফুটে উঠেছে। এছাড়াও, এটি গাজীপুর ৪১ নং ওয়ার্ডের জনগণের সাথে প্রার্থীর সরাসরি সংযোগ এবং আস্থা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাখাওয়াত খোকনের সোড়ল মন্দির পরিদর্শন

Update Time : ৪৬ মিনিট আগে