গাজীপুর , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

লাখাইয়ে ফুটবল নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ Time View

হবিগঞ্জ, প্রতিবেদক:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালেই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং মোস্তাক মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলার সময় বিরোধ শুরু হয়। বিষয়টি ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিজ নিজ লোকজনকে জড়ো করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। আহতদের মধ্যে অনেককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লাখাইয়ে ফুটবল নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

Update Time : ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬