
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা এনাম নওগাঁ
২৪ জানুয়ারি ২০২৬
নওগাঁর ৪৮/০৩ বদলগাছী-মহাদেবপুর আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া তীব্রভাবে জুমে উঠেছে। দাড়িপল্লা, ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কলস মার্কার প্রার্থীরা বিভিন্ন হাটবাজার ও পাড়া-মহল্লায় মিটিং ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গত ২৩ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুর রহমান উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামনপাড়া, টগর বাজার, বুড়িগঞ্জ হাটসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ চালান। তিনি বলেন,
“নির্বাচিত হলে আমি বেকার ভাতা নয়, সৎ কর্মসংস্থান সৃষ্টি করবো, যাতে শিক্ষিত যুবকরা সঠিক আয় উপার্জনের মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। মাদক, চাঁদাবাজি ও দাম্ভিকতা থেকে এড়িয়ে চলার সুযোগ পাবেন।”
অপরদিকে বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল ধানের শীষ মার্কায় প্রতিনিয়ত বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা পরিচালনা করছেন। তিনি বলেন,
“বদলগাছী উপজেলাটি কৃষিপূর্ণ এলাকা। নির্বাচিত হলে কৃষকদের সঠিক মূল্যায়ন এবং উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করব। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না।”
স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী ‘কলস’ মার্কাও মাঠে গণসংযোগ চালাচ্ছেন। সাবেক ডেপুটি স্পীকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে তিনি বলেন,
“পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যেই জনগণের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় হাটবাজারে জানা যায়, বিএনপির ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় কলস মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তার সমর্থনে জামাতের নেতাকর্মীরাও সুকৌশলে গণসংযোগ চালিয়ে মানুষের মনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছেন।
উপজেলার আটটি ইউনিয়নে ধানের শীষের নেতাকর্মীরা মিঠাপুর ও অন্যান্য এলাকায় পূর্বের ইতিহাস রক্ষা ও জনমত জোগাড় করতে পাড়া-মহল্লার মুরব্বি, নারী-পুরুষ ও অসহায় মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে ভোট প্রার্থনা করছেন। জাতীয় পার্টির প্রার্থী থাকলেও মাঠে তার উপস্থিতি চোখে পড়েনি।

Reporter Name 


















