গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক লুকানো, ৫৯ বিজিবির অভিযানে আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৫ Time View

সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক লুকানো, ৫৯ বিজিবির অভিযানে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) রাতভর পৃথক দুইটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একটি গোয়ালঘর থেকে ১১টি হলুদ ও মরিচ গুঁড়ার বস্তার ভেতর লুকানো ৭৪ বোতল নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ ইব্রাহিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

অপর অভিযানে সোনামসজিদ বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস সংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগান থেকে আরও ১০০ বোতল Eskuf DX সিরাপ জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক চক্রের সদস্যরা পালিয়ে যায়।

আটক আসামি ও জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে এই ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ৪ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

সীমান্তে হলুদ-মরিচের বস্তায় মাদক লুকানো, ৫৯ বিজিবির অভিযানে আটক ১

Update Time : ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬