
নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী রোববার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবন থেকে সফর শুরু করেন।
দিনব্যাপী কর্মসূচিতে তিনি তত্তিপুর হয়ে পর্যায়ক্রমে মিয়া মোড়, বাবুপুর, চালকিপাড়া, ইয়াসিন মোড়, সাত্তার মোড়, তালপট্টি, জলোবাজার, আট রসিয়া, ১৫ রসিয়া, ৩৩ রসিয়া, বালুটুঙ্গী, দাদন চক, ১২ রসিয়া, চামাভান্ডার, পূর্ব শ্যামপুর, দুর্লভপুর, গঙ্গারামপুর, হাজার বিঘি, বাজিতপুর, উমরপুর, মিয়াপাড়া, শরৎনগর, গোপালনগর, ভবানীপুর, চামাটোলা, কামারটোলা, মাস্তান বাজার, রসুন চক, সাত রসিয়া, হাউসনগর, মাস্তান মোড়, হাঙ্গামী, রানীনগর, পারচোকা, খড়াইল, একবোরপুর, চাঁদ শিকারি, খাসের হাট, লছমানপুর, টাপ্পু, বাবলাবোনা, কালীগঞ্জ, ক্যাপড়াটোলা ও পাকাটোলা এলাকায় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন। সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ড. কেরামত আলী বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়াই তাঁর মূল লক্ষ্য।
তিনি আরও আশ্বাস দেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় কাজ করে যাবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনীতে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Reporter Name 



















