
সুব্রত চন্দ্র দাস, গাজীপুর প্রতিনিধি:
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে গাজীপুর-৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিজয়ের পর থেকেই কালীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে তাকে নতুন সরকারের মন্ত্রী হিসেবে দেখার দাবি জোরালো হচ্ছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দলে তার অবদানের কারণে একেএম ফজলুল হক মিলন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু বলেন, মিলন একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে সরকার উপকৃত হবে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে মিলনের দীর্ঘ রাজনৈতিক পথচলা রয়েছে। গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনের মানুষ তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়।
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান বলেন, শিক্ষা ও রাজনৈতিক প্রজ্ঞায় মিলন একজন যোগ্য নেতা। তাকে মন্ত্রী করা হলে দেশ ও জাতি উপকৃত হবে।
এছাড়া কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন ও সাধারণ সম্পাদক মো. নোমানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একই দাবি জানান।
তাদের অভিমত, গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ এই আসন থেকে বারবার নির্বাচিত একজন অভিজ্ঞ সাংসদ হিসেবে একেএম ফজলুল হক মিলন মন্ত্রিসভায় স্থান পাওয়ার যোগ্য। এখন দলীয় নীতিনির্ধারকদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নেতাকর্মী ও

Reporter Name 



















