গাজীপুর , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

গাজীপুরের কোনাবাড়ীতে অরবিটাল এডুকেটর স্কুলের পিঠা উৎসব ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭ Time View

গাজীপুরের কোনাবাড়ীতে অরবিটাল এডুকেটর স্কুলের পিঠা উৎসব ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে অরবিটাল এডুকেটর স্কুলের উদ্যোগে পিঠা উৎসব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী কোনাবাড়ী থানাধীন পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে মাঠজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।

এ সময় থানা ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পড়াশোনার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে সহায়ক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

গাজীপুরের কোনাবাড়ীতে অরবিটাল এডুকেটর স্কুলের পিঠা উৎসব ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬