গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বীর মুক্তিযোদ্ধার জমির জাল দলিল করে দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১১৪ Time View

বীর মুক্তিযোদ্ধার জমির জাল দলিল করে দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুস সামাদপা টগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এক বীর মুক্তিযোদ্ধার জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি উদ্ধারে মামলা করায় প্রতিপক্ষের লোকজন হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়া।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে গোলাম ছোবাহানী ভূইয়া বলেন, দলিলমূলে ক্রয় করা তার জমি প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক দখল করে নিয়েছে। জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করার পর থেকে দুষ্কৃতিকারী লোকজন দিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং খুন-জখম করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

এ সময় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, “১৯৯৬ সালে ওই এলাকার নাবালকের উপযুক্ত অভিভাবক হিসেবে সতিশ চন্দ্র রায় আমার কাছে ৬২ শতক জমি বিক্রি করেন। পরে ওই জমির মধ্যে থেকে ১৫ শতক জমি আমি বীর মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানীর কাছে বিক্রি করি। প্রায় ২৩ বছর পর সগেন্দ্র নাথ ও শড়ী নারায়ন চন্দ্র রায় ওই জমি দখল করেছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে সগেন্দ্র নাথ রায় বলেন, “১৯৯৮ সালে সতিশ চন্দ্র রায়ের ছেলের কাছ থেকে আমি ৩৮ শতক জমি কিনেছি এবং তখন থেকেই দখলে আছি। আমি কারো জমি দখল করিনি।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০০২ সালে শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকার আব্দুল গফফারের কাছ থেকে ১৫ শতক জমি দলিলমূলে কিনে দখলে ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়া। প্রায় এক বছর আগে একই এলাকার সগেন্দ্র নাথ ও নারায়ন চন্দ্র রায় ওই জমি জোরপূর্বক বেদখল করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জমি উদ্ধারে ভূমি আইনে লালমনিরহাট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়া বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধার জমির জাল দলিল করে দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬