গাজীপুর , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড় মসজিদে সেজদায় বৃদ্ধ মুসল্লি খুন, শ্রীমঙ্গলে ঘাতক আটক রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা নগরকান্দায় স্বর্ণালংকার চুরি: সালিস নিয়ে অপপ্রচার হবিগঞ্জে গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত জয়পুরহাটে বিজিবি অভিযান: ভারতীয় বিস্কুট ও চানাচুরসহ বিপুল পণ্য আটক অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন
ভোটের হাওয়া

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান, নথি সংগ্রহ ও তদন্ত শুরু

  • Reporter Name
  • Update Time : ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১২৯ Time View

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান, নথি সংগ্রহ ও তদন্ত শুরু

খুলনা জেলা পরিষদে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। গতকাল দুপুরে দুদকের একটি টিম খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাছলিমা আক্তারের কক্ষে একঘন্টার বেশি সময় অবস্থান করে।

দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, “জেলা পরিষদের প্রকল্পসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। আগামীকাল আরও কিছু নথি সংগ্রহ করা হবে। সব তথ্য হাতে না পাওয়া পর্যন্ত পূর্ণ মন্তব্য দেওয়া যাচ্ছে না।”

প্রসঙ্গত, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী তাছলিমা আক্তার। অভিযোগ রয়েছে, সরকারি বাসা মেরামত, কনডেমড বাসায় বিধিবহির্ভূত সংস্কার, সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করেছেন তিনি।

জেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সামান্য প্রশাসনিক প্রশ্ন করলে শোকজ নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনিক নিয়ম ও প্রকল্প অনুমোদনে স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে।

তাছলিমা আক্তার অভিযোগের বিষয়ে বলেন, “দাপ্তরিক ত্রুটির কারণে শোকজ করা হয়েছে। সব প্রকল্প নিয়ম মেনে অনুমোদন দেওয়া হয়েছে। বদলীর আদেশ ছিল, তবে বর্তমানে আমি খুলনা জেলা পরিষদে কর্মরত আছি।”

দুদকের এই অভিযান নিয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ দিনের অভিযোগ ও প্রশাসনিক অনিয়মের পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পূবাইল চাঞ্চল্যকর ঘটনা: চাচিকে নিয়ে ভাতিজা উধাও, এলাকায় তোলপাড়

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান, নথি সংগ্রহ ও তদন্ত শুরু

Update Time : ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬