গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

সুনামগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক

  • Reporter Name
  • Update Time : ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি : মোঃ কামাল পাশা

সুনামগঞ্জ সদর উপজেলার মহনপুর ইউনিয়নের তাজনগর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী (৭) ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেলে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে তাজনগর গ্রামের বাসিন্দা ফৌজিয়া তার পাঁচ বছর বয়সী ছোট ভাই বাইজিতকে নিয়ে পাশের বাড়ির উঠানে খেলতে যায়। এ সময় প্রতিবেশী জিয়াউর রহমান (৪০) শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়।

শিশুটির ভাই দৌড়ে গিয়ে বিষয়টি তার মাকে জানালে স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের ঘরের দরজায় ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জিয়াউর রহমানকে আটক করে। পরে থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ (পিপিএম)-এর তত্ত্বাবধানে নির্যাতনের শিকার শিশুটিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির চাচা মোঃ আলী আহমদ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নম্বর–৫০, তারিখ–২৯/০১/২০২৬ ইং, ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত), ধারা ৯(১)।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটি গুরুতরভাবে আহত হয়েছে। তাকে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আমরা আশা করছি, আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

সুনামগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত আটক

Update Time : ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬