গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

কুড়িগ্রামের রৌমারীতে ব্র্যাকের দুধ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫৪ Time View

সাংবাদিক মোঃ হালিম খান

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে “দুধ উৎপাদন প্রশিক্ষণ” ও “গাভী পালন প্রশিক্ষণ” শীর্ষক একদিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লাভজনক দুগ্ধ খামার গঠনকে কেন্দ্র করে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা।

বুধবার (১০ জুন ২০২৬) রৌমারী ইউনিয়নে এই প্রশিক্ষণের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা BRAC এর কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন প্রযুক্তি, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দুধ উৎপাদন বৃদ্ধি করা যায় এবং খামারকে লাভজনক করা সম্ভব, সে বিষয়েও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রুবেল হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রৌমারী। Dr. Md. Rubel Hossain তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গাভী পালন করলে দুধ উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। সঠিক প্রজনন ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মাধ্যমে খামারকে আরও লাভজনক করা যায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জামালপুর জেলার এরিয়া সেলস ম্যানেজার মোঃ সাদ্দাম হোসেন। প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার কৌশল হাতে-কলমে শেখানো হয়। এতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা, যেখানে সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের “দুধ উৎপাদন প্রশিক্ষণ” ও “গাভী পালন প্রশিক্ষণ” কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয় এবং খামারিরা টেকসই আয় নিশ্চিত করতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে ব্র্যাকের দুধ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো

Update Time : ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬