গাজীপুর , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এএসপি আল ফাহাদ নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ উদ্বোধন দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহ সম্মেলন, জাতীয় ঐক্যের আহ্বান সাইকেলে দেশভ্রমণে ঠাকুরগাঁওয়ে আলোচনায় তরুণ মোবাশ্বের আলী কালিহাতী বিএনপির সভাপতি হিসেবে শাহ আলমকে চান নেতাকর্মীরা বেগমগঞ্জে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, অস্ত্র উদ্ধার অভিযান কাশিমপুর কারাগার কারারক্ষী বরখাস্ত, মাদক অভিযোগে বিভাগীয় ব্যবস্থা ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২৫৫০ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে অচল চিকিৎসাসেবা চরম সংকট
ভোটের হাওয়া

নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা

  • Reporter Name
  • Update Time : ১০ ঘন্টা আগে
  • ২৫ Time View

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

নাসিরনগরে ছাত্রলীগ মোটরসাইকেল শোডাউন এবং ছাত্রলীগের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নাসিরনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) নাসিরনগর কলেজ মোড় থেকে কুন্ডা গ্রামের সড়ক হয়ে তিতাস নদীর সেতু পর্যন্ত কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন করেন। পরে এই শোডাউনের ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুর রহমান আকাশকে শোডাউনের নেতৃত্ব দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর নাসিরনগর থানা পুলিশ তদন্ত শুরু করে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য এবং রাজনৈতিক স্লোগান উল্লেখ করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নতুন করে বিতর্কের জন্ম দেয়।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় এর আগেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একাধিক ঝটিকা মিছিল ও শোডাউনের অভিযোগ ওঠে। গত ২৭ মে রাধিকা-নবীনগর মহাসড়কে একটি মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পর সদর মডেল থানায় মামলা হয়। একইভাবে ১২ মে শহরের পূর্ব মেড্ডা এলাকায় আরেকটি ঝটিকা মিছিলের ঘটনায়ও মামলা দায়ের করা হয়েছিল।

এসব ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করার তথ্য পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্তের কাজ শুরু হয়।

তিনি আরও জানান, মামলায় নাসিমুর রহমান আকাশকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১২ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা

নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা

Update Time : ১০ ঘন্টা আগে