গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দেশের অর্থনীতি নাজুক: বিনিয়োগ কম, দারিদ্র্য বেড়ে, কর্মসংস্থান সংকুচিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

এনামুল হক রাশেদী চট্টগ্রাম:

দেশের অর্থনীতি বর্তমানে সংকটময় অবস্থায় আছে। বিনিয়োগ কমেছে, দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত, এবং দ্রব্যমূল্যের চাপ বেড়ে গেছে। এসময় দেশের পুঁজিবাজার দুর্বল, ব্যাংকিং সিস্টেম ঝুঁকিপূর্ণ, এবং বহু প্রতিষ্ঠান কার্যত ধ্বংসপ্রায়। এই বাস্তবতার মাঝেই নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রামের সন্তান আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, যা তার কাছে বড় চ্যালেঞ্জ।

শপথ গ্রহণের পর গণমাধ্যমকে তিনি বলেন, “মানুষের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা পূরণ করাই বড় চ্যালেঞ্জ। আমরা ধীরে ধীরে সমস্যাগুলো সমাধানের পথ দেখাতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই লক্ষ্য অর্জনে সক্ষম হব।”

আমীর খসরু আরও বলেন, দেশে দীর্ঘদিন পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হয়েছে। এই সংসদ জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে। বহু বছর ধরে দেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠা ও স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম করার পর, এখন সেই লক্ষ্য বাস্তবায়নের দিকে এগোচ্ছি। জনগণ মুক্তভাবে কথা বলার, চলাফেরা করার এবং অধিকার ভোগ করার সুযোগ পাবে।

নতুন অর্থমন্ত্রীর দায়িত্বে আসায় আশার আলো দেখছেন দেশের পুঁজিবাজারের লাখো বিনিয়োগকারী। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে তিনি পুঁজিবাজারের একজন বিশেষজ্ঞ। তার নেতৃত্বে ধসে পড়া পুঁজিবাজার নতুন গতি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন।

দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজ্ঞতা, ব্যবসা-বাণিজ্য ও পুঁজিবাজারের জ্ঞান মিলিয়ে আমীর খসরু দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও গতি ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ব্যবসাবান্ধব নীতি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সংরক্ষণে তার অবদান ইতিবাচক হবে।

পটভূমি:

আমীর খসরু ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে একাধিকবার নির্বাচিত হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি রপ্তানি বৃদ্ধি, বেসরকারি খাত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।

চট্টগ্রামের বনেদী পরিবারে জন্ম নেওয়া আমীর খসরু ব্যবসা-বাণিজ্য ও পুঁজিবাজারে অভিজ্ঞ। তার নেতৃত্বে দেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

দেশের অর্থনীতি নাজুক: বিনিয়োগ কম, দারিদ্র্য বেড়ে, কর্মসংস্থান সংকুচিত

Update Time : ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬