গাজীপুর , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

মোঃ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দীপেন দেওয়ান। মঙ্গলবার সকালে রাঙামাটিতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দীপেন দেওয়ান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল সৈনিক। তাঁর সততা, দেশপ্রেম ও গণতন্ত্রের আদর্শ আজও আমাদের রাজনীতির জন্য অনুকরণীয়।” তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে রাজনীতিতে কাজ করে যেতে চাই।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আজ দেশের মানুষ ন্যায়বিচার, ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত। শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করেই জনগণের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য।” প্রচারণা প্রসঙ্গে দীপেন দেওয়ান বলেন, “এই প্রচারণা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এটি জনগণের অধিকার, উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে একটি আন্দোলন। মানুষের ভালোবাসা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাওয়া সম্ভব।” এ সময় তিনি রাঙামাটির সার্বিক উন্নয়ন, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখা, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীপেন দেওয়ান সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগে অংশ নেন।