গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

দুর্নীতির অভিযোগে আলোচনায় গাজীপুর জেলা শিক্ষা অফিসার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ Time View

গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ এনে বদলির ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ করেছেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক মাহমুদা বেগম।

মাহমুদা বেগম অভিযোগ করে বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ তোলা হয়। ওই অভিযোগকে কেন্দ্র করে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় এবং বদলির হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে জানানো হয়—তিনি যদি ৫০ হাজার টাকা প্রদান করেন, তবে তাকে আর বদলি করা হবে না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগও প্রত্যাহার করা হবে।

তিনি আরও দাবি করেন, প্রথমে ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং চাকরি হারানোর হুমকি দেওয়া হয়। পরিস্থিতির চাপে তিনি প্রথমে বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা এবং পরে আরও ৩ হাজার টাকা—মোট ৫ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে বাকি ৪৫ হাজার টাকা তিনি গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের হাতে নগদে তুলে দেন বলে অভিযোগ করেন।

মাহমুদা বেগম জানান, তার কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টি জেলা শিক্ষা অফিসের পরিদর্শক আব্দুল মতিন জানেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে একাধিক প্রধান শিক্ষক অভিযোগ করেছেন, সরকারি গাড়ি মেরামতের নামে ঘুষ গ্রহণ করেছেন শিক্ষা অফিসার মামুন তালুকদার। এছাড়াও জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ঘুষ বাণিজ্য এবং বিদ্যালয় পরিদর্শনের সময় দরকষাকষির মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক।

অভিযোগ রয়েছে, শিক্ষা অফিসার মামুন তালুকদার সরকারি গাড়ি ব্যবহার না করলেও নিয়মিত জ্বালানি খরচ উত্তোলন করেন। এছাড়া তিনি দিনের বেলায় নিয়মিত অফিসে উপস্থিত না থেকে অধিকাংশ সময় বাইরে থাকেন এবং সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অফিসে অবস্থান করেন বলেও জানা গেছে।

হাতিমারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, “শিক্ষা অফিসার মামুন তালুকদার সীমাহীন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর এ বিষয়ে বিস্তারিত কথা বলব।”

এছাড়া অভিযোগ রয়েছে, তার পূর্ববর্তী কর্মস্থলেও অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এমনকি নারী কেলেঙ্কারির মতো অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন।

তবে সংশ্লিষ্ট মহলের মতে, উত্থাপিত অভিযোগগুলো তদন্তসাপেক্ষ। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে আলোচনায় গাজীপুর জেলা শিক্ষা অফিসার

Update Time : ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬