গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

২২ বছর পর খুলনায় তারেক রহমান: সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View

আজিজুল গাজী | জেলা প্রতিনিধি, বাগেরহাট

দীর্ঘ ২২ বছর পর খুলনায় এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে আল্লাহতালার রহমত ও জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম ও প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন। তবে এই পুনর্গঠন কোনো একক দল বা গোষ্ঠীকে নিয়ে নয়; বরং সকল দল-মত, শ্রেণি ও পেশার মানুষকে একসঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে কাছে পেয়ে জনসভাস্থলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

তারেক রহমান বলেন, বিএনপি কথার ফুলঝুরিতে বিশ্বাস করে না; বাস্তব কাজের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। তিনি অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও হত্যার শিকার হয়েছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী গায়েবি মামলায় জড়িয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, এই দমন-পীড়নের পরও ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দল-মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে। “এটাই প্রমাণ করে—এই দেশের মানুষ আর অন্যায়ের কাছে মাথা নত করবে না,” বলেন তিনি।

প্রায় ২৬ মিনিটের বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ রাজনৈতিক অধিকার, বিশেষ করে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও একই চিত্র দেখা গেছে। “যারা কথা বলার চেষ্টা করেছে, তাদের অনেককে রাতের আঁধারে তুলে নিয়ে খুন ও গুম করা হয়েছে,” অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আজ সময় এসেছে। যে অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছিল, আগামী ১২ তারিখ সেই অধিকার জনগণ প্রয়োগ করবে।”

অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে আবারও জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন, আর সেই কাজে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিতে হবে।

তিনি আরও বলেন, “যাদের কাছে মানুষের মূল্যায়ন ও আত্মসম্মান নেই, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না।”

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অন্তত ১০ কোটি নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে স্কুল থেকে কলেজ পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, যাতে নারী সমাজ শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা।

এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, এটি খুলনায় তারেক রহমানের চতুর্থ সফর। সবশেষ ২০০৪ সালে তিনি খুলনা সফর করেছিলেন। দীর্ঘ দুই দশক পর তার আগমন খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

২২ বছর পর খুলনায় তারেক রহমান: সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন

Update Time : ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬