গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৪৯ Time View

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা):

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) আয়োজিত সাসা টুগেদার প্রকল্পের কার্যক্রম শেষ করে কমিউনিটি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৬০০ পরিবারের নারী, পুরুষ, কিশোর-কিশোরী, ইমাম, পুরোহিত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন।

উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে প্লাকার্ড ও ব্যানার নিয়ে নারী-পুরুষদের একটি র‌্যালী বংশীপুর বাজার প্রদক্ষিণ করে এবং শেষে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাত-আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমুয়েল সাংমা।

প্রধান অতিথি শ্যামনগর উপজেলার ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস অনুষ্ঠানে ফেইথ ইন এ্যাকশন ও দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ভবিষ্যতে যদি কোনো নারী সহিংসতার শিকার হয়ে আমার কাছে আসে, আমি তাকে সম্পূর্ণ বিনা খরচে আইনি সেবা প্রদান করবো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের প্রোগ্রাম কো-অডিনেটর তীমোন বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন চেয়ারম্যান জি.এম শফিউল আলম, প্রধান শিক্ষক এম.এম আমজাদ হোসেন, ইউপি সদস্য মোছা: ফরিদা পারভীন, সীমান্ত ব্যাংক ম্যানাজার আনোয়ার হোসেন, বুড়িগোয়ালিনী সিসিসির সভাপতি মজিদ সরদার, পুরোহিত দীলিপ কুমার হালদার ও অন্যান্যরা।

ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন ও মানবতামূলক প্রতিষ্ঠান। ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করা হচ্ছে।

সাসা টুগেদার প্রকল্পের মূল লক্ষ্য হলো সমাজে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি রূপান্তরিত সমাজ গঠন ও সুখী পরিবার প্রতিষ্ঠা করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের কমিউনিটি উদযাপন

Update Time : ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬