গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১০৬ Time View

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা ১২ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য কুতুবুদ্দিন।

সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।

বক্তারা বলেন, “ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।” তারা এলাকার মানুষের প্রতি আহ্বান জানান, ভোট প্রদান করে মাগুরার সার্বিক উন্নয়ন ও একটি সুখী, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করতে।

এছাড়া তারা সকল ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬