গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, আবুল কাশেমের মৃত্যুতে শোক

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ Time View

গাজীপুরের কালীগঞ্জ প্রতিনিধি মো: মুক্তাদির হোসেনঃ

গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম (৬৫) গতকাল রাত ১১:৩৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
প্রধান শিক্ষক আবুল কাশেম কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমকে শেষবারের মতো দেখার জন্য সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ তার বাড়িতে উপস্থিত হন। আবুল কাশেম দীর্ঘকাল শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দক্ষিণ সোম প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং পরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে চৌড়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে সর্বশেষ বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত হন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাদ যোহর ভাদগাতী ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, আবুল কাশেমের মৃত্যুতে শোক

Update Time : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬