গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

পূবাইলে করমতলা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা

  • Reporter Name
  • Update Time : ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ Time View

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারেজ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অন্তর্গত করমতলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা এ কে এম ফজলুল হক মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকাল ১০ ঘটিকার সময় করমতলা এলাকায় আয়োজিত এ নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে জনমত গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন জনাব রতন দেওয়ান, সম্মানিত ২ নং সদস্য, হারেজ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিচালনা কমিটি; দেওয়ান রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক, হারেজ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিচালনা কমিটি; মোঃ তুহিন সরকার, যুগ্ম আহ্বায়ক, প্রচারণা কমিটি; মোঃ মোক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক, প্রচারণা কমিটি; আব্দুস সালাম শেখ, যুগ্ম আহ্বায়ক, করমতলা মধ্যপাড়া প্রচারণা কমিটি; মোঃ সোহেল শেখ, সম্মানিত সদস্য, করমতলা প্রচারণা কমিটি; মোঃ আজাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক, হারেজ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিচালনা কমিটি এবং নাজমুল দেওয়ান, সম্মানিত সদস্য, হারেজ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিচালনা কমিটি। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা করমতলা এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা মা-বোনসহ সর্বস্তরের মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

নেতাকর্মীরা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। তারা দাবি করেন, জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত এবং এবারের নির্বাচন জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ভোট প্রার্থনা শেষে করমতলা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা এক বিশাল স্লোগান মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, “ভোট দিবো কিসে—ধানের শীষে”, “মিলন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন”, “তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “মাগো আপনার একটি ভোটে মিলন ভাই যাবে জিতে”, “মা-বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই”, “ভুলিনি ৭১, দেখেছি ২৪—আমরা সবাই মিলে ধানের শীষে দিবো ভোট” এবং “ভিন্ন মত ভিন্ন পথ, ধানের শীষে একমত”—এমন নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বললে তারা জানান, প্রার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীকই বিজয়ী হবে।

প্রচারণা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

পূবাইলে করমতলা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা

Update Time : ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬