গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নরসিংদীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৯ জন গ্রেফতার, নিরাপত্তা জোরদার

  • Reporter Name
  • Update Time : ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৪২ Time View

সাংবাদিক মাসুদ রানা বাবুল ঃ

নরসিংদী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ এবং চরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করেছে। নরসিংদীতে বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে চরাঞ্চলে আধিপত্য বিস্তার, সংঘর্ষ এবং ভাঙচুর ঠেকাতে বিশেষ মহড়া ও নিরাপত্তা কার্যক্রমও পরিচালিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য-প্রযুক্তির সহায়তায় নরসিংদী মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম মোল্লাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও ৩ কোটি টাকা অর্থদণ্ড এবং অপর একটি মামলায় চার মাসের কারাদণ্ড ও ৩ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ডের রায় ছিল। তিনি সদর উপজেলার শেখেরচর মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল চক্ষু হাসপাতালের সামনে বিশেষ অভিযান চালিয়ে তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি শিবপুর উপজেলার গাসিরদিয়া এলাকার বাসিন্দা।

জেলার চরাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর, বাখরনগর, বীরগাঁও ও সাতপাড়া গ্রামে বিশেষ অভিযান ও মহড়া পরিচালনা করা হয়। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। অভিযানে জেলা পুলিশ, ডিবি পুলিশ এবং র‍্যাবের সদস্যরা অংশ নেন।

অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৯ জন গ্রেফতার অভিযানের অংশ হিসেবে আরও চার মাদক কারবারিকে আটক করে। তাদের কাছ থেকে মোট ১২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রায়পুরার হাঁটুভাঙা এলাকার একটি ভাড়া বাসা থেকে ৫২ পিস ইয়াবাসহ নয়ন মিয়া (৪৫) ও জনি মিয়া (২২) গ্রেফতার হন। পশ্চিম কান্দাপাড়া এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ সজিব মিয়া (২৩) এবং বানিয়াচল এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ গোলাপ মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশের তথ্যমতে, গোলাপ মিয়ার বিরুদ্ধে আগে থেকেই সাতটি মামলা রয়েছে।

এছাড়া পলাশ থানা পুলিশ ১০ জুন উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক, নিয়মিত মামলা এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার আওতায় আরও ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা এবং চরাঞ্চলে শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

নরসিংদীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৯ জন গ্রেফতার, নিরাপত্তা জোরদার

Update Time : ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬