গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

চট্টগ্রাম বন্দরের জট খুললেই কমবে দ্রব্যমূল্য: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ Time View

এনামুল হক রাশেদী:

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে শিগগিরই গতি বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দরের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, “চট্টগ্রাম বন্দর, কাস্টমস এবং পরিবহন শ্রমিকসহ সব স্টেকহোল্ডারকে নিয়ে আমরা সমস্যাগুলো পর্যালোচনা করেছি। যেসব কারণে শিল্প উৎপাদনের খরচ বেড়ে গেছে, তার প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের ওপর। অনেক সমস্যার সমাধান ইতোমধ্যে হয়েছে, আর কিছু আন্তঃমন্ত্রণালয় বিষয়, যার জন্য কয়েকদিন সময় লাগবে।”

তিনি আরও বলেন, “রোজার জন্য আমদানি করা পণ্য দ্রুত সরবরাহের ব্যবস্থা করছি। পণ্যের ডেলিভারি ধীরগতির হলে দাম স্বাভাবিকভাবেই বাড়ে। বন্দর কার্যক্রমে গতি বাড়লে খরচ কমবে, যা বাজারে স্থিতিশীলতা আনবে।”

শেয়ারবাজার সম্পর্কেও অর্থমন্ত্রী উল্লেখ করেন, “মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য শেয়ারবাজার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে হবে। ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আসবে, যা বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

চট্টগ্রাম বন্দরের জট খুললেই কমবে দ্রব্যমূল্য: অর্থমন্ত্রী

Update Time : ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬