গাজীপুর , সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার রাইখালীতে পাহাড় কেটে বালু উত্তোলন, বাড়ছে পরিবেশ ধ্বংসের ঝুঁকি সাংবাদিক ও শিক্ষানবিশআইনজীবী সাদিক হোসেন এপলু গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

চট্টগ্রামে ডিজেল জব্দ: পানির ট্যাংকে লুকানো ৬ হাজার লিটার উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৬১ Time View

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন ও নগর পুলিশ। পানির ট্যাংকের ভেতরে লুকানো এসব ডিজেল উদ্ধার করা হয় শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পতেঙ্গার বাটারফ্লাই পার্ক সংলগ্ন মাদ্রাসা গেইট এলাকায়। অভিযানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সদস্যরা অংশ নেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে ডিজেল সরিয়ে মজুত করছিল। তারা জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে তা বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল। পানির জন্য ব্যবহৃত দুটি বড় ট্যাংকের ভেতর কৌশলে ডিজেল রাখা হয়েছিল, যাতে সহজে শনাক্ত না করা যায়।

অভিযানকালে তেল লোডিং ও আনলোডিংয়ের জন্য ব্যবহৃত একটি শক্তিশালী পাম্পসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য প্রায় আট লাখ টাকা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার জানিয়েছেন, জব্দকৃত ডিজেল ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আহম্মেদ জানান, অভিযান শুরু করার আগে বৃহস্পতিবার থেকে নজরদারি চালানো হয়। পরে শুক্রবার দুপুরে সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত বা মুনাফাখোরি বরদাশত করা হবে না। ভবিষ্যতেও জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চালানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ডিজেল জব্দ: পানির ট্যাংকে লুকানো ৬ হাজার লিটার উদ্ধার

Update Time : ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬